'সত্য ও ন্যায়ের পথে অবিচল'

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

Comilla University Journalist Association (CoUJA)

April 16, 2022

বশেমুরবিপ্রবিসাসের নবনির্বাচিত কমিটিকে কুবিসাস’র অভিনন্দন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠনবশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতিএর নবগঠিত কমিটিকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেকুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকুবিসাস বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিক এবং সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লব।

জানা যায়, বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন ডেইলি সানের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফাতেমাতুজজিনিয়া সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমাদের নতুন সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাইনউদ্দিন পরান। নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেনসহসভাপতি সুকান্ত কুমার সরকার (জাগো নিউজ), যুগ্মসাধারণ সম্পাদক মাহমুদ হাসান আহাদ (পূর্বপশ্চিম বিডি), সাংগঠনিক সম্পাদক সুমাইয়া রশিদ (দৈনিক সময়ের আলো), দপ্তর সম্পাদক মো. আব্দুল ওহাব (দৈনিক অধিকার), প্রচার প্রকাশনা সম্পাদক আশরাফুল আলম (দৈনিক আমাদের সময়) এবং অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (দৈনিক শেয়ার বিজ) এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেনশাফিউল কায়েস (দৈনিক দেশ রুপান্তর), খাদিজা জাহান তান্নি (দৈনিক মানবকন্ঠ) সাগর।

যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। আশা করি, নবনির্বাচিত পরিষদের সকল সদস্য এবং অন্যান্য সদস্যবৃন্দ কঠোর পরিশ্রমের মধ্যে সাংবাদিকতায় উত্তরোত্তর সাফল্য বয়ে আনতে কাজ করে যাবেন।

এছাড়া বিবৃতিতে দুই সাংবাদিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন নেতৃদ্বয়।

বশেমুরবিপ্রবিসাসের নবনির্বাচিত কমিটিকে কুবিসাস’র অভিনন্দন Read More »

দৈনিক ইত্তেফাকের ঢাবি প্রতিনিধির উপর হামলার ঘটনায় কুবিসাসের নিন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শরিয়ত উল্যাহর উপর স্থানীয় যুবলীগ নেতার নেতৃত্বে হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

মঙ্গলবার  ( ফেব্রুয়ারিকুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক খালেদ মোর্শেদ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে নিন্দা জানিয়েছেন সংগঠনটির সভাপতি তানভীর সাবিক এবং সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লব।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সাংবাদিকের উপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। এমন বর্বর হামলায় জড়িতদের দ্রুত তম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা বিশ্বাস করি, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সংগঠন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। একই সাথে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করবেন। যাতে ভবিষ্যতে ধরণের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটতে পারে। অন্যথায় ক্যাম্পাস সাংবাদিকদের কেন্দ্রীয় সংগঠনবাংলাদেশ ক্যাম্পাস জার্নালিস্ট ফেডারেশনদেশব্যাপী কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

জানা যায়,জমি বিরোধ মেটানোর চাঁদা না দেওয়ায় ফেনীর সোনাগাজীতে গত সোমবার দুপুরে স্থানীয় যুবলীগ নেতা আইয়ুব নবী ফরহাদের নেতৃত্বে মারধরের ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় আহত শরিয়ত উল্লাহকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ফেনীর সোনাগাজী মডেল থানায় জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আহত শরিয়ত উল্ল্যাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের শিক্ষার্থী দৈনিক ইত্তেফাকের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদন। তিনি সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর মানু হাজী বাড়ির মৃত আমীর হোসেনের ছেলে। ঘটনায় চার আসামী হলেন আইয়ুব নবী ফরহাদ, শহিব উল্ল্যাহ, মো. জসীম উদ্দিন, ওমর ফারুক।

দৈনিক ইত্তেফাকের ঢাবি প্রতিনিধির উপর হামলার ঘটনায় কুবিসাসের নিন্দা Read More »

চবিসাসের নবনির্বাচিত কমিটিকে কুবিসাস’র অভিনন্দন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নবগঠিত কমিটিকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেকুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমতিকুবিসাস বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিক এবং সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লব।

জানা যায়, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দ্যা নিউ নেশন পত্রিকার বিশ^বিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসাইন সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুনাওয়ার রিয়াজ মুন্না।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি নাজমুস সাদাত (বাংলাদেশ নিউজ এজেন্সি), যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন (দৈনিক আলোকিত বাংলাদেশ), অর্থ, ক্রিয়া সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম (দৈনিক যায়যায়দিন), দপ্তর প্রচার প্রকাশনা সম্পাদক রায়হান উদ্দিন (দৈনিক পূর্বকোণ) এবং কার্যনির্বাহী সদস্য ইমাম ইমু (দৈনিক আজাদী)

যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। আশা করি, নবনির্বাচিত পরিষদের সকল সদস্য এবং অন্যান্য সদস্যবৃন্দ কঠোর পরিশ্রমের মধ্যে সাংবাদিকতায় উত্তরোত্তর সাফল্য বয়ে আনতে কাজ করে যাবেন।

এছাড়া বিবৃতিতে দুই সাংবাদিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতার আশাবাদও ব্যক্ত করেন নেতৃদ্বয়।

চবিসাসের নবনির্বাচিত কমিটিকে কুবিসাস’র অভিনন্দন Read More »