'সত্য ও ন্যায়ের পথে অবিচল'

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

Comilla University Journalist Association (CoUJA)

Press

বুটেক্সসাস‘র নতুন কমিটিকে কুবিসাসে’র অভিনন্দন

বিজ্ঞপ্তি,

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। বুধবার (১৮ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে এ নতুন কমিটিকে শুভিচ্ছা জানান কুবিসাসের সভাপতি জুবায়ের এবং সাধারণ সম্পাদক সাঈদ হাসান।

গণমাধ্যম সূত্রে জানা যায়, নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময়ের কণ্ঠস্বরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. তাওসিফ জারিফ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. রাবী সিদ্দিকী জুবায়ের(এশিয়ান টিভি), যুগা-সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল জাবের রাফি (দৈনিক ইত্তেফাক), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হাসান মাহমুদ সাজিদ(বাংলা এফএম), অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাতুল সাহা (দৈনিক মানবজমিন), কার্যকরী সদস্য মো. রাফি সারোয়ার (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ)

যৌথ বিবৃতিতে নেতারা বলেন, বুটেক্স সাংবাদিক সমিতির সর্বাঙ্গীন সাফল্য কামনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। বুটেক্সসাস’র নতুন কমিটির সকল সদস্যবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপশক্তিগুলোকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে অগ্রনী ভূমিকা পালন করবে।

এছাড়াও দুই সাংবাদিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতার আশা ব্যক্ত করেন নেতৃদ্বয়


ধন্যবাদান্তে,

আবু শামা
দপ্তর সম্পাদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস

বুটেক্সসাস‘র নতুন কমিটিকে কুবিসাসে’র অভিনন্দন Read More »

গণমাধ্যমের টুঁটি চেপে ধরতে ডিআইইউতে ১০ শিক্ষার্থী বহিষ্কার- কুবিসাস’র প্রতিবাদ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সাংবাদিকতা করার দায়ে ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে “কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)”। বৃহস্পতিবার (১৪ মার্চ) কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি জুবায়ের রহমান এবং সাধারণ সম্পাদক সাঈদ হাসানের এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, “আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ডিআইইউ প্রশাসন ও কর্তৃপক্ষের অভ্যন্তরীণ অনিয়ম, দুর্নীতি এবং নারী কেলেঙ্কারির সংবাদ প্রকাশের জেরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে। পাশাপাশি ১০ শিক্ষার্থীকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে। যা গণমাধ্যমের টুঁটি চেপে ধরার শামিল।”
সাংবাদিক নেতারা আরও বলেন, মূলত নিজেদের অপরাধ ঢাকতেই সাংবাদিকদের বহিষ্কার করা হয়েছে। এছাড়াও গণমাধ্যমে কণ্ঠরোধের এক অলীক স্বপ্ন দেখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলোর জন্য জায়গা বরাদ্দসহ বিভিন্নভাবে সহযোগিতা করা হয়ে থাকে সেখানে ডিআইইউ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে, বিশ্ববিদ্যালয়টি মুক্তবুদ্ধি চর্চায় অসহযোগিতা ও শিশুসুলভ আচরণ করছে।
অবিলম্বে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, ক্যাম্পাসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার সুযোগ তৈরির পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিকতার পথ উন্মুক্ত করে মুক্ত-বুদ্ধিচর্চার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি। অন্যথায় সারা দেশের ক্যাম্পাস সাংবাদিক সংগঠনগুলোকে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ধন্যবাদান্তে,
আবু শামা
দপ্তর সম্পাদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

গণমাধ্যমের টুঁটি চেপে ধরতে ডিআইইউতে ১০ শিক্ষার্থী বহিষ্কার- কুবিসাস’র প্রতিবাদ Read More »

চবিসাস’র নতুন কমিটিকে কুবিসাস’র অভিনন্দন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (চবিসাস) নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-কুবিসাস’। সোমবার (৩১ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে নতুন এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি ও সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশ।

জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহবুব এ রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আজাদীর প্রতিনিধি ইমাম ইমু।

নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি রুমান হাফিজ (ঢাকাপোস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম (বাংলা ট্রিবিউন), ইফতেখারুল ইসলাম (মহানগর নিউজ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আজহার (বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম), অর্থ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান (দৈনিক যুগান্তর), ও নির্বাহী সদস্য তামিম আহমেদ শরীফ (দৈনিক ভোরের ডাক)।

যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নবগঠিত কমিটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। চবিসাস’র নতুন কমিটির সকল সদস্য এবং অন্যান্য সদস্যবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপশক্তিগুলোকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়কে সঠিক পথে পরিচালনা করতে অগ্রণী ভ‚মিকা পালন করবেন।

এছাড়া বিবৃতিতে দুই সাংবাদিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন নেতৃদ্বয়।

ধন্যবাদান্তে,

(জুবায়ের রহমান)
দপ্তর সম্পাদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

চবিসাস’র নতুন কমিটিকে কুবিসাস’র অভিনন্দন Read More »

বাকৃবিসাস’র নতুন কমিটিকে কুবিসাস’র অভিনন্দন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (বাকৃবিসাস) নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-কুবিসাস’। সোমবার (২৯ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে নতুন এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি ও সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশ।

জানা যায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দ্য এশিয়ান এইজ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আতিকুর রহমান।

নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি মো. হাবিবুর রহমান রনি (দৈনিক আজকের পত্রিকা), যুগ্ম-সম্পাদক তানিউল করিম জীম (দৈনিক নয়া শতাব্দী), সাংগঠনিক সম্পাদক মুসাদ্দিকুল ইসলাম তানভীর (ঢাকা পোস্ট), কোষাধ্যক্ষ ইফতেখারুল ইসলাম সৈকত (দৈনিক খোলা কাগজ), দফতর সম্পাদক মো. আমান উল্লাহ (দৈনিক সকালের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসরাত জাহান (আজকের বিজনেস বাংলাদেশ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রায়হান আবিদ (ক্যাম্পাস লাইভ২৪), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাকিবা আক্তার লাবণ্য (বার্তা বাজার), সদস্য আবুল বাশার মিরাজ (ডেইলি বাংলাদেশ), শাহীন সরদার (দৈনিক যুগান্তর) ও মো. রাফি উল্লাহ (আজকের বাংলাদেশ), এবং কার্যনির্বাহী সদস্য হয়েছেন মো. আউয়াল মিয়া (বাংলা ট্রিবিউন) ও রাকিবুল হাসান (দৈনিক ইনকিলাব)।

যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নবগঠিত কমিটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। বাকৃবিসাস’র নতুন কমিটির সকল সদস্য এবং অন্যান্য সদস্যবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপশক্তিগুলোকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়কে সঠিক পথে পরিচালনা করতে অগ্রণী ভ‚মিকা পালন করবেন।

এছাড়া বিবৃতিতে দুই সাংবাদিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন নেতৃদ্বয়।

ধন্যবাদান্তে,

(জুবায়ের রহমান)
দপ্তর সম্পাদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

বাকৃবিসাস’র নতুন কমিটিকে কুবিসাস’র অভিনন্দন Read More »

খুবিসাস’র নতুন কমিটিকে কুবিসাস’র অভিনন্দন

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (খুবিসাস) নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-কুবিসাস’। সোমবার (২৩ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে নতুন এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি ও সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশ।

জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রেজওয়ান আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডিবিসি নিউজের প্রতিনিধি মো. যায়েদ বিন ছিদ্দিক।
নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মীম (দৈনিক ঢাকা টাইমস), যুগ্ম সম্পাদক তানজীম তালহা (বিডি সমাচার), সাংগঠনিক সম্পাদক একরামুল হক (দৈনিক নয়া শতাব্দী), অর্থ সম্পাদক মুহিব্বুল্লাহ (চ্যানেল ২৪ অনলাইন), দপ্তর সম্পাদক প্রাণ প্রতিম কুণ্ডু (দ্যা ডেইলি ক্যাম্পাস), প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমাইয়া আক্তার (ট্রিবিউন নিউজ বিডি.কম), কার্যনির্বাহী সদস্য আমিনুর রহমান (দৈনিক আমার সংবাদ), মো. নাঈমুর রহমান (কিংস নিউজ ২৪.কম) ও তানভীর হাসান তন্ময় (পল্লী নিউজ)।

যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নবগঠিত কমিটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। খুবিসাস’র নতুন কমিটির সকল সদস্য এবং অন্যান্য সদস্যবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপশক্তিগুলোকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়কে সঠিক পথে পরিচালনা করতে অগ্রণী ভূমিকা পালন করবেন।

এছাড়া বিবৃতিতে দুই সাংবাদিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন নেতৃদ্বয়।

ধন্যবাদান্তে,
(জুবায়ের রহমান)
দপ্তর সম্পাদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

খুবিসাস’র নতুন কমিটিকে কুবিসাস’র অভিনন্দন Read More »

জাবি প্রেসক্লাবের নতুন কমিটিকে কুবিসাস’র অভিনন্দন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র এর নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-কুবিসাস’। সোমবার (২৩ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে নতুন এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি ও সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশ।

জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক হয়েছেন দ্যা বাংলাদেশ পোস্ট এর হাসিব সোহেল।

নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোসাদ্দেকুর রহমান (দৈনিক যুগান্তর), যুগ্ম সম্পাদক নোমান বিন হারুন (দৈনিক আমাদের সময়), কোষাধ্যক্ষ জুবায়ের আহমেদ (দ্যা বাংলাদেশ টুডে), দপ্তর সম্পাদক ওয়াজহাতুল ইসলাম (বাংলা ট্রিবিউন), গ্রন্থাগার সম্পাদক তানভীর ইবনে মোবারক (দৈনিক আমার সংবাদ) এবং কার্যকরী সদস্য রাহাত চৌধুরী (দৈনিক আজকালের খবর) ও মো. সৌরভ (দৈনিক আমার বার্তা)।

যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব’র নবগঠিত কমিটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। জাবি প্রেসক্লাব’র নতুন কমিটির সকল সদস্য এবং অন্যান্য সদস্যবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপশক্তিগুলোকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়কে সঠিক পথে পরিচালনা করতে অগ্রণী ভ‚মিকা পালন করবেন।

এছাড়া বিবৃতিতে দুই সাংবাদিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন নেতৃদ্বয়।

ধন্যবাদান্তে,

(জুবায়ের রহমান)
দপ্তর সম্পাদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

জাবি প্রেসক্লাবের নতুন কমিটিকে কুবিসাস’র অভিনন্দন Read More »

নাজমুল সবুজ’র মৃত্যুতে কুবিসাস’র শোক

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) সাবেক দপ্তর সম্পাদক নাজমুল সবুজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। বুধবার (৩০ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শাহাদাত বিপ্লব ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মুরাদ।

এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতার বিচরণক্ষেত্রে নাজমুল সবুজ ছিলেন সদা তৎপর। বিশ^বিদ্যালয় জীবনে সাংবাদিকতা শেষ করে মূলধারার সাংবাদিকতার সাথে যুক্ত হয়েছিলেন নাজমুল সবুজ। সাংবাদিকতার প্রতি তাঁর স্পৃহা নবীনদেরকে অনুপ্রেরণা যোগাবে। সংগঠক হিসেবেও নাজমুল সবুজ ছিলেন অনন্য। কুবিসাস’র প্রতি তাঁর ত্যাগ ও অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে কুমিল্লা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঢাকার মতিঝিলে বোনের বাসায় হৃদরোগজনিত কারণে মৃত্যুবরণ করেন নাজমুল সবুজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৭।

বিবৃতিতে কুবিসাস নেতৃবৃন্দ বলেন, নাজমুল সবুজ’র মতো উদীয়মান তরুণ সাংবাদিকের বিয়োগ আমাদেরকে যারপরনাই ব্যথিত করেছে। সম্ভাবনাময় এক সাংবাদিককে হারিয়েছি আমরা। শোকাহত পরিবারের প্রতি সহানুভ‚তি প্রকাশ করার পাশাপাশি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে কুমিল্লা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।

 

ধন্যবাদান্তে,
(মুহা. মহিউদ্দিন মাহি)
দপ্তর সম্পাদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

নাজমুল সবুজ’র মৃত্যুতে কুবিসাস’র শোক Read More »

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নির্বাচন কমিশন গঠন

সংবাদ বিজ্ঞপ্তি

গত ১৬ নভেম্বর, ২০২২ এ কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) ৫৬ তম সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ নভেম্বর, ২০২২ কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গঠনতন্ত্রের ১৫ (ক) ধারা অনুযায়ী উক্ত সাধারণ সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিনজন সম্মানিত শিক্ষককে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সদস্যরা হলেন:-

১. প্রধান নির্বাচন কমিশনার: অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন
অধ্যাপক, অর্থনীতি বিভাগ ও সাবেক প্রক্টর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়,
সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি-২০২১।

২. নির্বাচন কমিশনার: মুতাসিম বিল্লাহ
সহকারী অধ্যাপক, প্রত্নতত্ত্ব বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়,
প্রতিষ্ঠাতা, ফিচার রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

৩. নির্বাচন কমিশনার: তারিন বিনতে এনাম
প্রভাষক, ইংরেজি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়,
সাবেক সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।

মুহা. মহিউদ্দিন মাহি
দপ্তর সম্পাদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নির্বাচন কমিশন গঠন Read More »

চবিতে সাংবাদিকদের হেনস্তা ও হুমকির ঘটনায় কুবিসাস’র নিন্দা ও প্রতিবাদ

সংবাদ বিজ্ঞপ্তি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের রুম দখলের চেষ্টা, হল থেকে বের করে দেওয়ার হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। মঙ্গলবার (২১ জুন) এক যৌথ বিবৃতিতে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শাহাদাত বিপ্লব ও সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান মুরাদ।
গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ১৫ ও ১৬ জুন পর্যায়ক্রমে ছাত্রলীগের কিছু কর্মী বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে সাংবাদিকদের কক্ষে এসে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্রমাগত হুমকি এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এছাড়া ৯ থেকে ১০ জন ছাত্রলীগ কর্মী সাংবাদিকদের উপর একাধিকবার হামলা করতে উদ্যত হয় এবং বাতি বন্ধ করে কক্ষ ভাঙচুরের চেষ্টা করে।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতিতে কুবিসাস’র নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের সাথে এমন ঘৃণ্য আচরণ মূলত গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। মুক্ত সাংবাদিকতার পথে বাধা সৃষ্টিকারী উদ্দেশ্যপ্রণোদিত এসব ঘটনায় কুবিসাস গভীর উদ্বেগ প্রকাশ করছে। এ ধরনের ঘটনা মুক্ত সাংবাদিকতা চর্চার অন্তরায় হয়ে উঠতে পারে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকেও গোনায় না ধরা এসব ঔদ্ধ্যত্যপূর্ণ ছাত্রলীগ কর্মীদের এখনই থামানো না গেলে ভবিষ্যতে যেকোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকদের সাথে এমন ন্যাক্কারজনক ঘটনার পাঁচদিন পরও প্রশাসন এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় বিস্ময় প্রকাশ করছে কুবিসাস। একই সাথে তদন্ত সাপেক্ষে উক্ত ঘটনার সুষ্ঠু বিচার ও পেশাগত কাজ চালিয়ে নিতে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।
ধন্যবাদান্তে,
(মুহা. মহিউদ্দিন মাহি)
দপ্তর সম্পাদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

চবিতে সাংবাদিকদের হেনস্তা ও হুমকির ঘটনায় কুবিসাস’র নিন্দা ও প্রতিবাদ Read More »

হাবিপ্রবিসাস’র নতুন কমিটিকে কুবিসাস’র অভিনন্দন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’ এর নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-কুবিসাস’। শুক্রবার (১৭ জুন) এক যৌথ বিবৃতিতে নতুন এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শাহাদাত বিপ্লব ও সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান মুরাদ।

জানা যায়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০২২-২৩ সেশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি হয়েছেন বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ আল মুবাশ্বির ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক কালের কণ্ঠের মাসুদ রানা।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো: আবু সাহেব (দৈনিক সকালের সময়), যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (বিজনেস বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক মো: তানভির আহমেদ (একুশে টেলিভিশন), দপ্তর সম্পাদক যোবায়ের ইবনে আলী (দৈনিক ইত্তেফাক), অর্থ সম্পাদক আহনাফ শাহরিয়ার সোহাগ (সংবাদ সারাবেলা) ও প্রচার ও প্রকাশনা মো: গোলাম ফাহিমুল্লাহ (দৈনিক যায়যায়দিন)। এছাড়া কার্যকরী সদস্যরা হলেন- তানভীর হোসাইন (দৈনিক নয়া শতাব্দী), রুবাইয়াদ ইসলাম (বাংলাভিশন অনলাইন) ও মশিউর রহমান (সময় ট্রিবিউন)।

যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নবগঠিত কমিটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। হাবিপ্রবিসাস’র নতুন কমিটির সকল সদস্য এবং অন্যান্য সদস্যবৃন্দ কঠোর পরিশ্রমের মাধ্যমে সাংবাদিকতায় উত্তরোত্তর সাফল্য বয়ে আনতে কাজ করে যাবেন।

এছাড়া বিবৃতিতে দুই সাংবাদিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন নেতৃদ্বয়।

ধন্যবাদান্তে,

(মুহা. মহিউদ্দিন মাহি)
দপ্তর সম্পাদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

হাবিপ্রবিসাস’র নতুন কমিটিকে কুবিসাস’র অভিনন্দন Read More »