'সত্য ও ন্যায়ের পথে অবিচল'

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

Comilla University Journalist Association (CoUJA)

চবিসাসের নবনির্বাচিত কমিটিকে কুবিসাস’র অভিনন্দন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমতি–কুবিসাস’। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে নতুন এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিক এবং সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লব।

জানা যায়, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দ্যা নিউ নেশন পত্রিকার বিশ^বিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসাইন ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুনাওয়ার রিয়াজ মুন্না।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ–সভাপতি নাজমুস সাদাত (বাংলাদেশ নিউজ এজেন্সি), যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন (দৈনিক আলোকিত বাংলাদেশ), অর্থ, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম (দৈনিক যায়যায়দিন), দপ্তর ও প্রচার প্রকাশনা সম্পাদক রায়হান উদ্দিন (দৈনিক পূর্বকোণ) এবং কার্যনির্বাহী সদস্য ইমাম ইমু (দৈনিক আজাদী)।

যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। আশা করি, নবনির্বাচিত পরিষদের সকল সদস্য এবং অন্যান্য সদস্যবৃন্দ কঠোর পরিশ্রমের মধ্যে সাংবাদিকতায় উত্তরোত্তর সাফল্য বয়ে আনতে কাজ করে যাবেন।’

এছাড়া বিবৃতিতে দুই সাংবাদিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতার আশাবাদও ব্যক্ত করেন নেতৃদ্বয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *