'সত্য ও ন্যায়ের পথে অবিচল'

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

Comilla University Journalist Association (CoUJA)

সাংবাদিক সমিতির সহ-সভাপতি,  যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদকের শূন্য পদে মনোনয়ন

সাংবাদিক সমিতির সহ–সভাপতি মঈন উদ্দিন ইলাহী (ডেইলি বাংলাদেশ টুডে), যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জোবায়ের  (দৈনিক আমাদের সময়) ও দপ্তর সম্পাদক মাহফুজ কিশোর (ঢাকা টাইমস) গঠনতন্ত্রের ২ ধারায় বর্ণিত আদর্শ ও উদ্দেশ্য লঙ্ঘন করায় এবং ৪ (খ), (গ), (ঘ) ধারার অপরাধ সংঘঠিত করায় ১৯ (গ) ধারায় প্রাপ্ত ক্ষমতা বলে গত ৭ মার্চ, ২০১৮তে অনুষ্ঠিত ২২তম জরুরী সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিজ্ঞপ্তি (কুবিসাস/জিএস/বহিষ্কার/২০১৭/০০১) মাধ্যমে বহিষ্কারাদেশ প্রদান করা হয়।

এতে সমিতির কার্যনির্বাহী পরিষদের উক্ত পদসমূহ শূন্য হলে গঠনতন্ত্রের ১১ (জ) ধারা অনুযায়ী এবং ১৩ ধারায় বর্ণিত ক্ষমতায় ও ১৯ (গ) ধারা মোতাবেক ২৩ তম সাধারণ সভার (০৮ মার্চ, ২০১৮) সিদ্ধান্ত অনুযায়ী নি¤œ উল্লেখিত সদস্যদের কার্যনির্বাহী পরিষদের শূন্য পদে মনোনয়ন করা হলো :

সহ–সভাপতি: সাইফুল ইসলাম পলাশ, বাংলাটোয়েন্টিফোর.কম (স্নাতক শ্রেণি, শিক্ষাবর্ষ: ২০১৩–২০১৪, নৃবিজ্ঞান বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়)

যুগ্ম সাধারণ সম্পাদক: মুহাম্মদ সাইফুর রহমান, দৈনিক ভোরের ডাক (স্নাতক শ্রেণি, শিক্ষাবর্ষ: ২০১৩–২০১৪, রসায়ন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়)

দপ্তর সম্পাদক: নাজমুল হোসেন সবুজ, দৈনিক বনিক বার্তা/ দৈনিক ডাক প্রতিদিন (স্নাতক শ্রেণি, শিক্ষাবর্ষ: ২০১৫–২০১৬, লোক প্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়)

শূন্য পদে নিয়োগকৃতরা আগামী পরিষদের নির্বাচন ও ঐ কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণের সময়কাল পর্যন্ত বর্তমান কার্যনির্বাহী পরিষদের সাথে দায়িত্ব পালন করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *