'সত্য ও ন্যায়ের পথে অবিচল'

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

Comilla University Journalist Association (CoUJA)

January 31, 2023

চবিসাস’র নতুন কমিটিকে কুবিসাস’র অভিনন্দন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (চবিসাস) নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-কুবিসাস’। সোমবার (৩১ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে নতুন এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি ও সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশ।

জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহবুব এ রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আজাদীর প্রতিনিধি ইমাম ইমু।

নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি রুমান হাফিজ (ঢাকাপোস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম (বাংলা ট্রিবিউন), ইফতেখারুল ইসলাম (মহানগর নিউজ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আজহার (বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম), অর্থ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান (দৈনিক যুগান্তর), ও নির্বাহী সদস্য তামিম আহমেদ শরীফ (দৈনিক ভোরের ডাক)।

যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নবগঠিত কমিটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। চবিসাস’র নতুন কমিটির সকল সদস্য এবং অন্যান্য সদস্যবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপশক্তিগুলোকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়কে সঠিক পথে পরিচালনা করতে অগ্রণী ভ‚মিকা পালন করবেন।

এছাড়া বিবৃতিতে দুই সাংবাদিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন নেতৃদ্বয়।

ধন্যবাদান্তে,

(জুবায়ের রহমান)
দপ্তর সম্পাদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

চবিসাস’র নতুন কমিটিকে কুবিসাস’র অভিনন্দন Read More »

বাকৃবিসাস’র নতুন কমিটিকে কুবিসাস’র অভিনন্দন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (বাকৃবিসাস) নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-কুবিসাস’। সোমবার (২৯ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে নতুন এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি ও সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশ।

জানা যায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দ্য এশিয়ান এইজ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আতিকুর রহমান।

নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি মো. হাবিবুর রহমান রনি (দৈনিক আজকের পত্রিকা), যুগ্ম-সম্পাদক তানিউল করিম জীম (দৈনিক নয়া শতাব্দী), সাংগঠনিক সম্পাদক মুসাদ্দিকুল ইসলাম তানভীর (ঢাকা পোস্ট), কোষাধ্যক্ষ ইফতেখারুল ইসলাম সৈকত (দৈনিক খোলা কাগজ), দফতর সম্পাদক মো. আমান উল্লাহ (দৈনিক সকালের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসরাত জাহান (আজকের বিজনেস বাংলাদেশ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রায়হান আবিদ (ক্যাম্পাস লাইভ২৪), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাকিবা আক্তার লাবণ্য (বার্তা বাজার), সদস্য আবুল বাশার মিরাজ (ডেইলি বাংলাদেশ), শাহীন সরদার (দৈনিক যুগান্তর) ও মো. রাফি উল্লাহ (আজকের বাংলাদেশ), এবং কার্যনির্বাহী সদস্য হয়েছেন মো. আউয়াল মিয়া (বাংলা ট্রিবিউন) ও রাকিবুল হাসান (দৈনিক ইনকিলাব)।

যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নবগঠিত কমিটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। বাকৃবিসাস’র নতুন কমিটির সকল সদস্য এবং অন্যান্য সদস্যবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপশক্তিগুলোকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়কে সঠিক পথে পরিচালনা করতে অগ্রণী ভ‚মিকা পালন করবেন।

এছাড়া বিবৃতিতে দুই সাংবাদিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন নেতৃদ্বয়।

ধন্যবাদান্তে,

(জুবায়ের রহমান)
দপ্তর সম্পাদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

বাকৃবিসাস’র নতুন কমিটিকে কুবিসাস’র অভিনন্দন Read More »